নারায়ণগঞ্জে গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে বেঈমানীর অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। ‘জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষার’ দাবিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদের বিপক্ষে কোনো ধরনের তালবাহানা মেনে নেওয়া হবে না এবং রায় বাস্তবায়নে দেরি হলে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ বঞ্চিত ও শোষিত হয়েছে। বহু ত্যাগের বিনিময়ে নতুন বাস্তবতায় পৌঁছানোর পরও যদি জনগণের প্রত্যাশা পূরণ না হয়, তবে তা দেশের জন্য ক্ষতিকর হবে। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, গণভোটে জনগণ ‘হ্যাঁ’ দিলেও সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। এমন পরিস্থিতি তৈরি করা হলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির মহানগর আহ্বায়ক শওকত আলী, এবি পার্টির মহানগর সভাপতি শাহজাহান বেপারী, খেলাফত মজলিসের নেতারা বক্তব্যে বলেন, গণভোটের রায় নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা জনগণ মেনে নেবে না।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন দলের মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকাল সোয়া ৫টার দিকে চাষাঢ়া এলাকায় “গণভোটের রায় বাস্তবায়ন কর, করতে হবে” স্লোগানে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন