বি পি নিউজ ২৪

বিএনপির গোলাগুলি কান্ডে ফতুল্লার যুবদল আহ্বায়ক মাসুদ বহিষ্কার

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপির গোলাগুলি কান্ডে ফতুল্লার যুবদল আহ্বায়ক মাসুদ বহিষ্কার

নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি এক সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশের কথা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে পঞ্চবটি এলাকার ‘বেস্ট ইস্টাল কম্পোজিট’ নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা মো. হোসেন খোকা, থানা যুবদল আহ্বায়ক মাসুদসহ একটি পক্ষ সেখানে ঝুট নিতে গেলে অপর পক্ষের বাধার মুখে পড়ে।

এরপর এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা, থানা যুবদল আহ্বায়ক মাসুদ এবং ইউনিয়ন যুবদল নেতা অভি-মনির গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশু ইমরান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এছাড়া খোকার ছেলে রাকিবও গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ইমরানের বাবা আসমাউল জানান, তার ছেলের বুকের নিচে গুলি লেগে প্রচুর রক্তক্ষরণ হয় এবং বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে মো. হোসেন খোকা অভিযোগ করেন, পূর্ব থেকে অবস্থান নেওয়া অভি-মনির, সুমন, জসিমসহ ২০–৩০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বিএনপির গোলাগুলি কান্ডে ফতুল্লার যুবদল আহ্বায়ক মাসুদ বহিষ্কার

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ