নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ, গুলিবর্ষণ ও হতাহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে সংগঠনটি ক্ষোভ প্রকাশ করে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে অস্থিরতা বিরাজ করছে। সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোতে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তুলে তারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অবৈধ অস্ত্রের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তারা।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার অভিযোগ করে বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও পুরনো প্রভাব ও নিয়ন্ত্রণের ধারা অব্যাহত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নারায়ণগঞ্জবাসী আর সন্ত্রাস ও অনিরাপদ পরিবেশ দেখতে চায় না; দ্রুত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সদস্য সচিব তামজিদ জুবায়ের, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলামসহ অন্যান্য নেতারা। তারা সাম্প্রতিক ঘটনাগুলোতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।
শেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন