ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। প্রথম দুই দিনেই নারায়ণগঞ্জের বেশ কয়েকজন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, আরও অনেকে সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এর আগে নারায়ণগঞ্জ থেকে অন্তত ১০ জন নারী নেত্রী মনোনয়নের আশায় কেন্দ্রীয় কার্যালয়ে নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন—জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী রেহানা আক্তার শিরিন, আসমা হেলেন বিথী এবং সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সামছুন নূর বাঁধন জানিয়েছেন, তিনি রবিবার গণমাধ্যমের সামনে তার মনোনয়নসংক্রান্ত অবস্থান স্পষ্ট করবেন।
দলীয় সূত্র বলছে, মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই বিগত আন্দোলন-সংগ্রাম, বিক্ষোভ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন, যা দলীয় বিবেচনায় গুরুত্ব পাচ্ছে।
প্রসঙ্গত, সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জের পরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য এবং পেশায় আইনজীবী। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কন্যা।
অন্যদিকে আফসানা আফরোজ বিভা দীর্ঘদিন স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া আসমা হেলেন বিথী ও রেহানা আক্তার শিরিনও দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। রেহানা আক্তার শিরিন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি। তার পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন