জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কন্যা সামছুন নূর বাঁধন সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সংরক্ষিত নারী আসনের প্রতি তার কোনো আগ্রহ নেই। বরং তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনসেবা করতে চান।
পোস্টে বাঁধন উল্লেখ করেন, নারায়ণগঞ্জের সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক বহু পুরনো এবং এটি আত্মিক ও অবিচ্ছেদ্য। তার কাছে রাজনীতি কোনো উত্তরাধিকার নয়; বরং এটি মানুষের সেবার একটি দায়িত্ব। এ সময় তিনি তার দাদা মরহুম জালাল হাজি সাহেব ও বাবা অ্যাডভোকেট আবুল কালামের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথাও স্মরণ করেন।
পেশায় আইনজীবী বাঁধন বলেন, আদালতে মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করাই তার প্রতিদিনের দায়িত্ব। পাশাপাশি নারায়ণগঞ্জের মানুষের আশা-আকাঙ্ক্ষাকেও তিনি গুরুত্ব দেন।
তিনি আরও জানান, সম্প্রতি অনেক শুভানুধ্যায়ী ও সহকর্মী তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহের পরামর্শ দিয়েছেন। তবে তার বিশ্বাস, একজন প্রকৃত জননেতা হতে হলে জনগণের সরাসরি রায়ের কোনো বিকল্প নেই।
সামছুন নূর বাঁধন বলেন, সংরক্ষিত আসনের প্রতি তার কোনো আকর্ষণ নেই। সুযোগ পেলে তিনি সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের পাশে দাঁড়াতে চান। তিনি মনে করেন, তার শক্তি হবে জনগণের ভোট এবং তার লড়াই হবে মানুষের অধিকার আদায়ের জন্য।
সবশেষে তিনি নারায়ণগঞ্জবাসীর দোয়া ও সমর্থন কামনা করে ভবিষ্যতে সরাসরি নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন