বি পি নিউজ ২৪

মানবতাবিরোধী অপরাধ মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে শুনানি ১৯ এপ্রিল

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানবতাবিরোধী অপরাধ মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে শুনানি ১৯ এপ্রিল
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে কেউই আদালতে উপস্থিত হননি।

গত ১৭ মার্চ জাতীয় দৈনিকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এবং সংশোধিত কার্যবিধি ২০১০ অনুযায়ী তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

এই মামলায় শামীম ওসমানের পাশাপাশি অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহম্মেদ টিটু, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, সাংবাদিক রাজু আহম্মেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

মামলার অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির দিন ধার্য রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে শুনানি ১৯ এপ্রিল

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে কেউই আদালতে উপস্থিত হননি।

গত ১৭ মার্চ জাতীয় দৈনিকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এবং সংশোধিত কার্যবিধি ২০১০ অনুযায়ী তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

এই মামলায় শামীম ওসমানের পাশাপাশি অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহম্মেদ টিটু, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, সাংবাদিক রাজু আহম্মেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

মামলার অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির দিন ধার্য রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ