বি পি নিউজ ২৪

এনসিপি থেকে আহমেদুর রহমান তনু'কে অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এক নোটিশের মাধ্যমে দলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা নোটিশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলের সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে স্বাক্ষর করেন দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা। এতে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন-এর পক্ষে প্রত্যাশিত প্রচার-প্রচারণায় অংশ না নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, নির্বাচনী সময়ে সক্রিয় ভূমিকা না রাখাই ছিল শৃঙ্খলাভঙ্গের মূল কারণ। উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোটগত সমন্বয় ও মাঠপর্যায়ের সক্রিয়তা ছিল আলোচনায়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এনসিপি থেকে আহমেদুর রহমান তনু'কে অব্যাহতি

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এক নোটিশের মাধ্যমে দলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা নোটিশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলের সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে স্বাক্ষর করেন দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা। এতে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন-এর পক্ষে প্রত্যাশিত প্রচার-প্রচারণায় অংশ না নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, নির্বাচনী সময়ে সক্রিয় ভূমিকা না রাখাই ছিল শৃঙ্খলাভঙ্গের মূল কারণ। উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোটগত সমন্বয় ও মাঠপর্যায়ের সক্রিয়তা ছিল আলোচনায়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ