সংরক্ষিত নারী আসনে আলোচনায় নারায়ণগঞ্জের এডভোকেট মাহামুদা আক্তার
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত নারী আসনগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এডভোকেট মাহামুদা আক্তার।
তিনি পেশায় একজন আইনজীবী এবং দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। পারিবারিকভাবে রাজনৈতিক ঐতিহ্যের ধারক হওয়ায় জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও তিনি ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন।
সংশ্লিষ্ট মহলের মতে, সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এডভোকেট মাহামুদা আক্তারের অংশগ্রহণ নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিমণ্ডলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন