বি পি নিউজ ২৪

ব্যক্তিগত ঝামেলায় রাজনৈতিক দলের নাম ব্যবহার করলে পরিণতি ভয়াবহ হবে- রবিউল ইসলাম রবিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাত ইস্যুকে কেন্দ্র করে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কয়েকজন নেতার নাম জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠায় বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়। এমন পরিস্থিতিতে এবার বিষয়টি নিয়ে মুখ  খুলেছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবিন। এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ফতুল্লা থানা-র আওতাধীন পঞ্চবটি এলাকায় যে দুই গ্রুপের সংঘর্ষ গত দুই দিন ধরে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে, সেই দুই গ্রুপ হলো আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাত।” তিনি আরও বলেন, “এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যে আমরা নিশ্চিত হয়েছি—এই ঘটনা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত বিরোধ থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ বা কারা এনসিপি-র নাম ব্যবহার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।” রবিউল ইসলাম রবিন দাবি করেন, আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাত—এই দুইজনের কেউই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে সরাসরি যুক্ত নন। এমনকি নারায়ণগঞ্জ জেলা বা মহানগর কমিটিতেও তাদের কারও নাম নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ব্যক্তিগত বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে কিংবা আইনের সহায়তায় সমাধান করুন। কিন্তু কেউ যদি নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে এনসিপি বা আব্দুল্লাহ আল আমিন-এর নাম ব্যবহার করে, তাহলে এর পরিণতি ভালো হবে না।” এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ব্যক্তিগত ঝামেলায় রাজনৈতিক দলের নাম ব্যবহার করলে পরিণতি ভয়াবহ হবে- রবিউল ইসলাম রবিন

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাত ইস্যুকে কেন্দ্র করে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কয়েকজন নেতার নাম জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠায় বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়। এমন পরিস্থিতিতে এবার বিষয়টি নিয়ে মুখ  খুলেছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবিন। এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ফতুল্লা থানা-র আওতাধীন পঞ্চবটি এলাকায় যে দুই গ্রুপের সংঘর্ষ গত দুই দিন ধরে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে, সেই দুই গ্রুপ হলো আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাত।” তিনি আরও বলেন, “এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যে আমরা নিশ্চিত হয়েছি—এই ঘটনা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত বিরোধ থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ বা কারা এনসিপি-র নাম ব্যবহার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।” রবিউল ইসলাম রবিন দাবি করেন, আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাত—এই দুইজনের কেউই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে সরাসরি যুক্ত নন। এমনকি নারায়ণগঞ্জ জেলা বা মহানগর কমিটিতেও তাদের কারও নাম নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ব্যক্তিগত বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে কিংবা আইনের সহায়তায় সমাধান করুন। কিন্তু কেউ যদি নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে এনসিপি বা আব্দুল্লাহ আল আমিন-এর নাম ব্যবহার করে, তাহলে এর পরিণতি ভালো হবে না।” এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ