বি পি নিউজ ২৪

হুইপ নিয়ে বিভ্রান্তি: মুখ খুললেন রাজীব

হুইপ নিয়ে বিভ্রান্তি: মুখ খুললেন রাজীব
ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে রাজীব বলেন, নজরুল ইসলাম আজাদ নিজেই স্পষ্ট করেছেন হুইপ হওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। ফলে যারা এ ধরনের খবর ছড়াচ্ছেন, তারা পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। রাজীব আরও উল্লেখ করেন, ফেসবুকের একটি পেজে ‘হুইপ হচ্ছেন আজাদ’ শিরোনামে সংবাদ প্রচার করা হয়েছে। তবে দলীয় বা সংসদীয় কোনো সূত্র থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট বিষয়ে নজরুল ইসলাম আজাদ এর পক্ষ থেকেও হুইপ হওয়ার খবরটি সরাসরি অস্বীকার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

হুইপ নিয়ে বিভ্রান্তি: মুখ খুললেন রাজীব

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে রাজীব বলেন, নজরুল ইসলাম আজাদ নিজেই স্পষ্ট করেছেন হুইপ হওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। ফলে যারা এ ধরনের খবর ছড়াচ্ছেন, তারা পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। রাজীব আরও উল্লেখ করেন, ফেসবুকের একটি পেজে ‘হুইপ হচ্ছেন আজাদ’ শিরোনামে সংবাদ প্রচার করা হয়েছে। তবে দলীয় বা সংসদীয় কোনো সূত্র থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট বিষয়ে নজরুল ইসলাম আজাদ এর পক্ষ থেকেও হুইপ হওয়ার খবরটি সরাসরি অস্বীকার করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ