বি পি নিউজ ২৪

শিবির মহানগরে নতুন নেতৃত্ব: সভাপতি অমিত হাসান, সেক্রেটারি আমজাদ হোসাইন

বাংলাদেশ ইসলামি ছাএশিবির এর নারায়ণগঞ্জ মহানগর শাখার ২০২৬ সেশনের সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত হাসান। আর নবনির্বাচিত সভাপতির মনোনয়নে সেক্রেটারি হয়েছেন আমজাদ হোসাইন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় শাখা কার্যালয়ে আয়োজিত সদস্য সমাবেশে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাবেশে সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সভাপতি পদে নির্বাচন কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত অমিত হাসানকে সভাপতি ঘোষণা করেন এবং তাকে শপথ পাঠ করান। পরবর্তীতে সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি অমিত হাসান শাখা সেক্রেটারি হিসেবে আমজাদ হোসাইনের নাম ঘোষণা করেন। অমিত হাসান নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অন্যদিকে আমজাদ হোসাইন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

শিবির মহানগরে নতুন নেতৃত্ব: সভাপতি অমিত হাসান, সেক্রেটারি আমজাদ হোসাইন

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশ ইসলামি ছাএশিবির এর নারায়ণগঞ্জ মহানগর শাখার ২০২৬ সেশনের সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত হাসান। আর নবনির্বাচিত সভাপতির মনোনয়নে সেক্রেটারি হয়েছেন আমজাদ হোসাইন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় শাখা কার্যালয়ে আয়োজিত সদস্য সমাবেশে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাবেশে সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সভাপতি পদে নির্বাচন কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত অমিত হাসানকে সভাপতি ঘোষণা করেন এবং তাকে শপথ পাঠ করান। পরবর্তীতে সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি অমিত হাসান শাখা সেক্রেটারি হিসেবে আমজাদ হোসাইনের নাম ঘোষণা করেন। অমিত হাসান নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অন্যদিকে আমজাদ হোসাইন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ