বি পি নিউজ ২৪

কাশিপুর ২নং ওয়ার্ডে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কাশিপুর ২নং ওয়ার্ডে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ১৮ মার্চ ২০২৬: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর অন্তর্গত বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা কাশিপুর ২নং ওয়ার্ডে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কাশিপুর ২নং ওয়ার্ড মোঃ আলমগীর হোসেন ও ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে অতি দরিদ্র ২০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমর্থক, সুধী কর্মীবৃন্দ এবং কাশিপুর ২নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মহৎ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানার আমীর অ্যাডভোকেট আক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে সহমর্মিতা, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে আল্লাহ তায়ালা যেমন রোজা ফরজ করেছেন, তেমনি সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং দ্বীনের পথে চলার দায়িত্বও আমাদের ওপর অর্পণ করেছেন। তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি ইবাদতও বটে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, ব্যবসায়ী মোঃ রাসেল এবং ডাঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিপুর ২নং ওয়ার্ড ইউনিট সভাপতি ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ জাহিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন, মোঃ ফারুক, ফ্রিল্যান্সার মোঃ জিহাদ রহমান, ও মাস্টার মোঃ নিপুসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

কাশিপুর ২নং ওয়ার্ডে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ