বি পি নিউজ ২৪

বেসরকারি ফলে এগিয়ে ধানের শীষ, ৮৫ আসনে জয় বিএনপি জোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হওয়ার পর বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট। রাত ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বিএনপি জোট ৮৫টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ২১টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জিতেছেন একটি আসনে। বিএনপির বিজয়ীদের তালিকায় রয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান, যিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), মোহাম্মদ আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩), নাসির উদ্দীন চৌধুরী (সুনামগঞ্জ-২), সালাউদ্দীন আহমদ (কক্সবাজার-১), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২)সহ আরও অনেকে বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল ৩৪ হাজার ৯৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের তোফায়েল আহমদ পেয়েছেন ২০ হাজার ৪০ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফল নিশ্চিত করেছেন। পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একইভাবে কুমিল্লা-৩ ও ঝিনাইদহ-১ আসনেও বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা ঝিনাইদহ, কুড়িগ্রাম, রংপুর, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা, জয়পুরহাট ও কুষ্টিয়াসহ বিভিন্ন আসনে জয় লাভ করেছেন। কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও সম্পন্ন হয়। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বেসরকারি ফলে এগিয়ে ধানের শীষ, ৮৫ আসনে জয় বিএনপি জোটের

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ