নারায়ণগঞ্জে ৫৪% ভোটগ্রহণ, গণনা শুরু
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণের হার ৫৪ শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে ‘প্রেস নারায়ণগঞ্জ’-কে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, বিকেল ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে শেষ আধাঘণ্টায় কত ভোট পড়েছে, সে হিসাব তখনও পাওয়া যায়নি। ইতোমধ্যে ভোট গণনার কাজ শুরু হয়েছে। গণনা শেষ হলে চূড়ান্তভাবে জানা যাবে মোট কত শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
এবার নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন, নারী ভোটার ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২০ জন। জেলার ৬০২টি ভেন্যুর আওতায় থাকা ৭৯৭টি ভোটকেন্দ্রে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন