বি পি নিউজ ২৪

আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে

আগামীকাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট দিতে পারবেন শুধু সেইসব বাংলাদেশি নাগরিক, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে। একজন ভোটারের জন্য নির্বাচনের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য হলো ভোটকেন্দ্র কোথায় এবং ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর কত। ? অ্যাপের মাধ্যমে যেভাবে জানবেন ভোটাররা মোবাইলের গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যাপ ইনস্টল করার পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করুন ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করুন এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিন এরপর স্ক্রিনে ভেসে উঠবে— ✔ ভোটার নম্বর ✔ ভোটার ক্রমিক নম্বর ✔ ভোটকেন্দ্রের নাম ✔ কেন্দ্রের ঠিকানা এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীদের হলফনামা ও প্রতীকও দেখা যাবে। ☎️ হটলাইন ১০৫ নম্বরে কল করে যেকোনো ভোটার ১০৫ নম্বরে কল করে তথ্য জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে এরপর অপারেটর ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেবেন। ? এসএমএসের মাধ্যমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC NID এটি পাঠাতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য। ? অন্যান্য উপায় নির্বাচন কমিশনের ওয়েবসাইট উপজেলা বা জেলা নির্বাচন অফিস সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোটার তালিকা দেখে এসব মাধ্যম থেকেও তথ্য জানা যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকাতেই নির্ধারিত হয়েছে প্রত্যেক ভোটারের কেন্দ্র। তাই ভোটের আগে নিজের কেন্দ্র ও নম্বর জেনে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ