বি পি নিউজ ২৪

৪ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লাঙ্গল প্রতীকের প্রার্থী খোকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকা এই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। প্রার্থিতা প্রত্যাহারের আগে পর্যন্ত তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বলে জানান। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সালাউদ্দিন খোকা মোল্লা বলেন, “মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এ পর্যন্ত যারা আমার পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।” এদিকে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তার ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিবারের অনুরোধের কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৪ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লাঙ্গল প্রতীকের প্রার্থী খোকা।

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকা এই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। প্রার্থিতা প্রত্যাহারের আগে পর্যন্ত তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বলে জানান। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সালাউদ্দিন খোকা মোল্লা বলেন, “মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এ পর্যন্ত যারা আমার পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।” এদিকে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তার ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিবারের অনুরোধের কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ