বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ-৩: “মামুনুল হক ধোঁকাবাজ” বললেন নান্নু মুন্সী

নারায়ণগঞ্জ-৩ আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের আশেপাশে আয়োজিত এক উঠান বৈঠকে বলেছেন, “মামুনুল হক ধোঁকাবাজ। তিনি আমাকে বলেছিলেন, ১১ দলের জোটে নারায়ণগঞ্জ-৩ আসন দেওয়া হবে, কিন্তু তিনি তার কথা রাখেননি। ইসলামের প্রচারণা শুধুমাত্র হুজুরদের ওপর নির্ভর করে নয়।” নান্নু মুন্সী আরও বলেন, “কিছু দল মুখে ইসলাম বললেও অন্তরে ইসলাম নেই। জামায়াত ইসলামের ওপর ইসলাম, কিন্তু ভিতরে শয়তানী। একজন ইসলামী দলের নেতা যদি উল্টাপাল্টা কথা বলেন, আমরা তা মেনে নেব না।” তিনি জানান, তার জনসভায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হচ্ছে এবং তার আশা, বিপুল ভোটে নির্বাচিত হবেন। “অন্যান্য প্রার্থী কোটি কোটি টাকা খরচ করছেন, অথচ আমার প্রচারণায় মাত্র দুই-তিন লাখ টাকা ব্যয় হয়েছে। বটগাছ মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন,” তিনি বলেন। উঠান বৈঠকের পর নান্নু মুন্সী বটগাছ মার্কা নিয়ে নাসিক ৬ ও ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ডের সমাজসেবক মোঃ তাইজুল ইসলাম, আবদুর রহমান, নোমান দেওয়ান, খেলাফত আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আল-আমীন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ-৩: “মামুনুল হক ধোঁকাবাজ” বললেন নান্নু মুন্সী

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৩ আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের আশেপাশে আয়োজিত এক উঠান বৈঠকে বলেছেন, “মামুনুল হক ধোঁকাবাজ। তিনি আমাকে বলেছিলেন, ১১ দলের জোটে নারায়ণগঞ্জ-৩ আসন দেওয়া হবে, কিন্তু তিনি তার কথা রাখেননি। ইসলামের প্রচারণা শুধুমাত্র হুজুরদের ওপর নির্ভর করে নয়।” নান্নু মুন্সী আরও বলেন, “কিছু দল মুখে ইসলাম বললেও অন্তরে ইসলাম নেই। জামায়াত ইসলামের ওপর ইসলাম, কিন্তু ভিতরে শয়তানী। একজন ইসলামী দলের নেতা যদি উল্টাপাল্টা কথা বলেন, আমরা তা মেনে নেব না।” তিনি জানান, তার জনসভায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হচ্ছে এবং তার আশা, বিপুল ভোটে নির্বাচিত হবেন। “অন্যান্য প্রার্থী কোটি কোটি টাকা খরচ করছেন, অথচ আমার প্রচারণায় মাত্র দুই-তিন লাখ টাকা ব্যয় হয়েছে। বটগাছ মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন,” তিনি বলেন। উঠান বৈঠকের পর নান্নু মুন্সী বটগাছ মার্কা নিয়ে নাসিক ৬ ও ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ডের সমাজসেবক মোঃ তাইজুল ইসলাম, আবদুর রহমান, নোমান দেওয়ান, খেলাফত আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আল-আমীন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ