বি পি নিউজ ২৪

এড. আবুল কালামের পক্ষে কলাগাছিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির গণসংযোগ

নারায়ণগঞ্জ–৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এডভোকেট আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন কলাগাছিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। প্রচারণায় নেতৃত্ব দেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেনসহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা এলাকায় এলাকায় গণসংযোগ চালিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন। পরে তারা এডভোকেট আবুল কালামের চলমান গণসংযোগ কর্মসূচিতেও যোগদান করেন। প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, অভিজ্ঞ ও জনবান্ধব নেতা এডভোকেট আবুল কালামের নেতৃত্বে নারায়ণগঞ্জ–৫ আসনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাজনীতি আরও শক্তিশালী হবে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণে পুরো কর্মসূচি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এড. আবুল কালামের পক্ষে কলাগাছিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ–৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এডভোকেট আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন কলাগাছিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। প্রচারণায় নেতৃত্ব দেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেনসহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা এলাকায় এলাকায় গণসংযোগ চালিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন। পরে তারা এডভোকেট আবুল কালামের চলমান গণসংযোগ কর্মসূচিতেও যোগদান করেন। প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, অভিজ্ঞ ও জনবান্ধব নেতা এডভোকেট আবুল কালামের নেতৃত্বে নারায়ণগঞ্জ–৫ আসনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাজনীতি আরও শক্তিশালী হবে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণে পুরো কর্মসূচি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ