বি পি নিউজ ২৪

ইসির নির্দেশে বিএনপি প্রার্থী আজাদের নিরাপত্তায় অস্ত্র বহনের অনুমোদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে সিনিয়র সচিব বরাবর আবেদন করেন। দাখিলকৃত ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ইসির নির্দেশে বিএনপি প্রার্থী আজাদের নিরাপত্তায় অস্ত্র বহনের অনুমোদন

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে সিনিয়র সচিব বরাবর আবেদন করেন। দাখিলকৃত ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ