বি পি নিউজ ২৪

সন্ত্রাস ও চাঁদাবাজি বাড়ার আশঙ্কা বিএনপি প্রার্থী নির্বাচিত হলে: গিয়াস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “সোনারগাঁয়ের ভালো মানুষের সংখ্যা বেশি। আর বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে যারা কাজ করে, তাদের অধিকাংশই ওই এলাকার চিহ্নিত খারাপ মানুষ।” বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গিয়াস উদ্দিন বলেন, “সোনারগাঁয়ের মানুষ এখন ভয়ের মধ্যে আছে। যদি ওই প্রার্থী নির্বাচিত হন, তাহলে মানুষের শান্তি নষ্ট হবে। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, সম্পদ দখল, মাদক বিস্তার ও অন্যায়-অত্যাচার বৃদ্ধি পাবে।” তিনি আরও বলেন, “আজ সোনারগাঁয়ে ধানের শীষ প্রার্থীর লোকজন ভোট চাইতে গিয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং ভয়ভীতি দেখিয়েছে। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সবাইকে সম্মান করি। আপনারা যদি সম্মান দেন, বড় হয়ে যাবেন; অসম্মান করলে ছোট হয়ে যাবেন।” গিয়াস উদ্দিন যোগ করেন, “আজকের আচরণে সোনারগাঁয়ের মানুষ ছোট হয়নি। বরং ভালো মানুষই প্রমাণ করেছে তারা কারা। আমি এমপি হই বা না হই, যতদিন বেঁচে থাকব মানুষের কথা ভুলব না।” পথসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সমাজসেবক জসিম উদ্দিন, মুসলেহ উদ্দিন সেলিম, বদর উদ্দিন, আলী আজগর, ইব্রাহিম, সালাম মাহমুদ, সোলেইমা প্রধান, হাবিবুর রহমান হবি, হাজী আমির হোসেন, হাজী মুসলেম উদ্দিন, আব্দুল বারেক, কৃষক দলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, শাহ-জালাল কালু, অ্যাডভোকেট ফয়েজ আহমদ, আশিক, শাহ আলম, আরিফ প্রধানসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সন্ত্রাস ও চাঁদাবাজি বাড়ার আশঙ্কা বিএনপি প্রার্থী নির্বাচিত হলে: গিয়াস

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “সোনারগাঁয়ের ভালো মানুষের সংখ্যা বেশি। আর বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে যারা কাজ করে, তাদের অধিকাংশই ওই এলাকার চিহ্নিত খারাপ মানুষ।” বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গিয়াস উদ্দিন বলেন, “সোনারগাঁয়ের মানুষ এখন ভয়ের মধ্যে আছে। যদি ওই প্রার্থী নির্বাচিত হন, তাহলে মানুষের শান্তি নষ্ট হবে। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, সম্পদ দখল, মাদক বিস্তার ও অন্যায়-অত্যাচার বৃদ্ধি পাবে।” তিনি আরও বলেন, “আজ সোনারগাঁয়ে ধানের শীষ প্রার্থীর লোকজন ভোট চাইতে গিয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং ভয়ভীতি দেখিয়েছে। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সবাইকে সম্মান করি। আপনারা যদি সম্মান দেন, বড় হয়ে যাবেন; অসম্মান করলে ছোট হয়ে যাবেন।” গিয়াস উদ্দিন যোগ করেন, “আজকের আচরণে সোনারগাঁয়ের মানুষ ছোট হয়নি। বরং ভালো মানুষই প্রমাণ করেছে তারা কারা। আমি এমপি হই বা না হই, যতদিন বেঁচে থাকব মানুষের কথা ভুলব না।” পথসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সমাজসেবক জসিম উদ্দিন, মুসলেহ উদ্দিন সেলিম, বদর উদ্দিন, আলী আজগর, ইব্রাহিম, সালাম মাহমুদ, সোলেইমা প্রধান, হাবিবুর রহমান হবি, হাজী আমির হোসেন, হাজী মুসলেম উদ্দিন, আব্দুল বারেক, কৃষক দলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, শাহ-জালাল কালু, অ্যাডভোকেট ফয়েজ আহমদ, আশিক, শাহ আলম, আরিফ প্রধানসহ স্থানীয় নেতাকর্মীরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ