বি পি নিউজ ২৪

“ভোট বিক্রি নয়, জনগণের সংসদ চাই" নারায়ণগঞ্জ-৫ এ রাজেকুজ্জামান রতন

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাজেকুজ্জামান রতন বলেছেন, নির্বাচন হতে হবে জনগণের জন্য এবং জনগণের টাকায়। এই নির্বাচনে কেউ প্রলোভন দেখাতে পারবে না, কেউ ভোট বিক্রি করতে পারবে না, কাউকে ভয় দেখানো যাবে না। বাসদ ভয় ও প্রলোভনমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন চায়। বুধবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাঈম খান বিপ্লবের নির্বাচনী গণসংযোগ শেষে দুই নম্বর রেলগেট এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। রাজেকুজ্জামান রতন বলেন, গত ১২টি নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শ্রমিকের ভোট নিয়ে শ্রমিকবিরোধী আইন প্রণয়ন করা হয়েছে, নারীর ভোট নিয়ে নারীর অধিকার সংকুচিত করা হয়েছে এ ধরনের বাস্তবতা আর দেখতে চায় না বাসদ। মানুষের মর্যাদা ও অধিকার রক্ষায় ‘মই’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ২৬ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করছে। বিপুল সংখ্যক মানুষ এখনও পুষ্টিকর খাবার, শিক্ষা ও চিকিৎসার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। এমন বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে যেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কথা বলার মতো একটি সংসদ গড়ে ওঠে, সেটি নিশ্চিত করা জরুরি। এর আগে বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু হয়ে মেট্রোহল মোড়, কালীরবাজার হয়ে দুই নম্বর রেলগেট পর্যন্ত বাসদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য এম. এ. মিল্টন, জেলা বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, জেলা বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ ১৫ নম্বর ওয়ার্ডের নেতা তাজুল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ডের নেতা খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

“ভোট বিক্রি নয়, জনগণের সংসদ চাই" নারায়ণগঞ্জ-৫ এ রাজেকুজ্জামান রতন

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ