বি পি নিউজ ২৪

বক্তাবলীর ১ হাজার পরিবারে হাসি ফোটালেন বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় প্রায় ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ১৬ মার্চ (সোমবার) সকাল ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও বক্তাবলী পরগনার বিভিন্ন অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাতের আঁধারে টিম ওয়েলফেয়ার বক্তাবলী এ সামগ্রী বিতরণ করে থাকে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল আমিন ইকবাল, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, মাওলানা মুক্তার হোসাইন, এম এ মতিন, আলমগীর কবির, সাদ্দাম কায়সার, সালেহ আহমেদ, বাহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বক্তাবলীর ১ হাজার পরিবারে হাসি ফোটালেন বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় প্রায় ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ১৬ মার্চ (সোমবার) সকাল ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও বক্তাবলী পরগনার বিভিন্ন অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাতের আঁধারে টিম ওয়েলফেয়ার বক্তাবলী এ সামগ্রী বিতরণ করে থাকে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল আমিন ইকবাল, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, মাওলানা মুক্তার হোসাইন, এম এ মতিন, আলমগীর কবির, সাদ্দাম কায়সার, সালেহ আহমেদ, বাহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ