সাইকেলেই নির্বাচনী প্রচার: গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থী স্কুল শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধায় আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন একজন স্কুল শিক্ষক। ব্যয়বহুল প্রচারণা বা শোভাযাত্রার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন পথ। নিজের সাইকেলেই গ্রাম থেকে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কাছে ভোটের আহ্বান জানাচ্ছেন তিনি।
সাইকেলে লাগানো মাইকের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন এই শিক্ষক। তার এই সহজ, সাদামাটা ও ব্যতিক্রমী প্রচারণা স্থানীয়দের দৃষ্টি কেড়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন