বি পি নিউজ ২৪

অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার করতে পারবে: আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয় বিধায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘আসন্ন গণভোটের প্রচার ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক এ সভায় তিনি বক্তব্য রাখেন। ড. আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে এমন কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি, যা বাংলাদেশের নাগরিকদের অধিকার সংকুচিত করবে। বরং এই সনদ নাগরিক অধিকার প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি বলেন, রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই জাতীয় সনদ, যাতে একব্যক্তির শাসনব্যবস্থা আর কখনো ফিরে না আসে সে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সময়ের সীমাবদ্ধতার কারণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত একসাথে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যথাযথ ভিজিলেন্স বা নজরদারি থাকলে কোনো প্রতিষ্ঠানই জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করতে পারবে না।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার করতে পারবে: আলী রীয়াজ

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয় বিধায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘আসন্ন গণভোটের প্রচার ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক এ সভায় তিনি বক্তব্য রাখেন। ড. আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে এমন কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি, যা বাংলাদেশের নাগরিকদের অধিকার সংকুচিত করবে। বরং এই সনদ নাগরিক অধিকার প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি বলেন, রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই জাতীয় সনদ, যাতে একব্যক্তির শাসনব্যবস্থা আর কখনো ফিরে না আসে সে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সময়ের সীমাবদ্ধতার কারণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত একসাথে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যথাযথ ভিজিলেন্স বা নজরদারি থাকলে কোনো প্রতিষ্ঠানই জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করতে পারবে না।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ