বি পি নিউজ ২৪

ভয়মুক্ত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার তারিকুল ইসলাম সুজনের

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, তিনি ভাগবাটোয়ারার রাজনীতি করতে নয়, নারায়ণগঞ্জ শহর ও বন্দরকে বদলাতে এসেছেন। তার মতে, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীস্বার্থ নয়। এক বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসী উন্নয়নের নামে প্রতারণার শিকার হয়েছে। নাগরিক সেবা, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা বিদ্যমান। এই শহরকে আর অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা যাবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতাই হবে তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। তারিকুল ইসলাম সুজন আরও বলেন, শহর ও বন্দর এলাকার ভয়াবহ যানজট, জলাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভয়মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। জনপ্রতিনিধি মানে ক্ষমতার মালিক নয়, বরং জনগণের সেবক। সব দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জকে একটি আধুনিক, শান্তিময় ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ভয়মুক্ত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার তারিকুল ইসলাম সুজনের

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, তিনি ভাগবাটোয়ারার রাজনীতি করতে নয়, নারায়ণগঞ্জ শহর ও বন্দরকে বদলাতে এসেছেন। তার মতে, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীস্বার্থ নয়। এক বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসী উন্নয়নের নামে প্রতারণার শিকার হয়েছে। নাগরিক সেবা, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা বিদ্যমান। এই শহরকে আর অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা যাবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতাই হবে তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। তারিকুল ইসলাম সুজন আরও বলেন, শহর ও বন্দর এলাকার ভয়াবহ যানজট, জলাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভয়মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। জনপ্রতিনিধি মানে ক্ষমতার মালিক নয়, বরং জনগণের সেবক। সব দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জকে একটি আধুনিক, শান্তিময় ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের আহ্বান জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ