বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা বুধবার, নেতৃত্ব দেবেন সেক্রেটারি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এ জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জামায়াতের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সকাল ৯টা থেকে জনসভাটি শুরু হবে। দলীয় নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্বাচনী কার্যক্রমকে বেগবান করা এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের দিকনির্দেশনা প্রদানই এ জনসভার মূল উদ্দেশ্য। জনসভা সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমানসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। স্থানীয় নেতারা জানান, শিমরাইল মোড়সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিটি ইউনিটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। হাজার হাজার নেতা-কর্মীর সমাগম ঘটাতে ইতোমধ্যে পোস্টারিং, লিফলেট বিতরণ ও নিবিড় গণসংযোগ চালানো হচ্ছে। তাদের প্রত্যাশা, এ জনসভা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং জনমানুষের অধিকার আদায়ে জামায়াতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা বুধবার, নেতৃত্ব দেবেন সেক্রেটারি জেনারেল

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এ জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জামায়াতের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সকাল ৯টা থেকে জনসভাটি শুরু হবে। দলীয় নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্বাচনী কার্যক্রমকে বেগবান করা এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের দিকনির্দেশনা প্রদানই এ জনসভার মূল উদ্দেশ্য। জনসভা সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমানসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। স্থানীয় নেতারা জানান, শিমরাইল মোড়সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিটি ইউনিটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। হাজার হাজার নেতা-কর্মীর সমাগম ঘটাতে ইতোমধ্যে পোস্টারিং, লিফলেট বিতরণ ও নিবিড় গণসংযোগ চালানো হচ্ছে। তাদের প্রত্যাশা, এ জনসভা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং জনমানুষের অধিকার আদায়ে জামায়াতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ