বি পি নিউজ ২৪

বন্দরে পুলিশের ছদ্মবেশে ব্যাটারিচালিত অটো মিশুক ছিনতাই

নারায়ণগঞ্জের বন্দর থানার ঝুগিপাড়া এলাকায় শনিবার (৩১ জানুয়ারি) পুলিশের ছদ্মবেশে অটো মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিশুক মালিক সালাউদ্দিন মিয়া সোমবার (২ ফেব্রুয়ারি) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি অজ্ঞাতনামা দুইজনকে আসামি করেছেন। সালাউদ্দিন মিয়া গত ১৬ ডিসেম্বর ১ লাখ ৭৭ হাজার টাকায় ‘আকাশ ব্যাটারি সার্ভিস অ্যান্ড অটো হাউজ’ থেকে একটি ব্যাটারিচালিত অটো মিশুক ক্রয় করেন এবং নিজে চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তার ছেলে হাসান (২০) মিশুকটি নিয়ে বের হন। বেলা ১১টার দিকে ঝুগিপাড়া এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয় দেওয়া দুই ব্যক্তি মিশুকে থামিয়ে কিছু দূর যাওয়ার পর একজন নেমে যায়। মিশুকে থাকা অপর ব্যক্তি হাসানকে নেমে যাওয়া লোকটিকে ডেকে আনার নির্দেশ দিলে, সুযোগে তারা মিশুকটি নিয়ে পালিয়ে যায়। পরিবারের খোঁজাখুঁজ করেও মিশুক পাওয়া যায়নি। বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও মিশুক উদ্ধারের জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বন্দরে পুলিশের ছদ্মবেশে ব্যাটারিচালিত অটো মিশুক ছিনতাই

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের বন্দর থানার ঝুগিপাড়া এলাকায় শনিবার (৩১ জানুয়ারি) পুলিশের ছদ্মবেশে অটো মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিশুক মালিক সালাউদ্দিন মিয়া সোমবার (২ ফেব্রুয়ারি) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি অজ্ঞাতনামা দুইজনকে আসামি করেছেন। সালাউদ্দিন মিয়া গত ১৬ ডিসেম্বর ১ লাখ ৭৭ হাজার টাকায় ‘আকাশ ব্যাটারি সার্ভিস অ্যান্ড অটো হাউজ’ থেকে একটি ব্যাটারিচালিত অটো মিশুক ক্রয় করেন এবং নিজে চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তার ছেলে হাসান (২০) মিশুকটি নিয়ে বের হন। বেলা ১১টার দিকে ঝুগিপাড়া এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয় দেওয়া দুই ব্যক্তি মিশুকে থামিয়ে কিছু দূর যাওয়ার পর একজন নেমে যায়। মিশুকে থাকা অপর ব্যক্তি হাসানকে নেমে যাওয়া লোকটিকে ডেকে আনার নির্দেশ দিলে, সুযোগে তারা মিশুকটি নিয়ে পালিয়ে যায়। পরিবারের খোঁজাখুঁজ করেও মিশুক পাওয়া যায়নি। বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও মিশুক উদ্ধারের জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ