বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংযোগে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা নিয়ে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী তার প্রতি সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী ১২ তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখাকে বিজয়ী করুন। আমরা ইসলামের আইন-কানুন পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি। ইসলামী রাষ্ট্রকাঠামোই মানুষকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে পারে।” তিনি আরও বলেন, “এই জীবনব্যবস্থা মহান আল্লাহ তায়ালার দেওয়া বিধান। শান্তি ও মুক্তির নিশ্চয়তার জন্য আল্লাহ প্রদত্ত বিধানের কোনো বিকল্প নেই।” গণসংযোগে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি জাকির হোসেন বিপ্লব, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সেক্রেটারি হাসান কাজী, বামুক ছদর, সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রনেতা জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংযোগে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা নিয়ে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী তার প্রতি সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী ১২ তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখাকে বিজয়ী করুন। আমরা ইসলামের আইন-কানুন পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি। ইসলামী রাষ্ট্রকাঠামোই মানুষকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে পারে।” তিনি আরও বলেন, “এই জীবনব্যবস্থা মহান আল্লাহ তায়ালার দেওয়া বিধান। শান্তি ও মুক্তির নিশ্চয়তার জন্য আল্লাহ প্রদত্ত বিধানের কোনো বিকল্প নেই।” গণসংযোগে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি জাকির হোসেন বিপ্লব, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সেক্রেটারি হাসান কাজী, বামুক ছদর, সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রনেতা জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ