বি পি নিউজ ২৪

আমি আপনাদের সেবক, খেদমত করতেই এসেছি: আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, তিনি এলাকার মানুষের কাছে বহুল পরিচিত এবং এর আগেও তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। নিজের কর্মগুণের কারণেই তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন বলে বিশ্বাস করেন। রোববার (১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা শেষে এসব কথা বলেন তিনি। আবুল কালাম বলেন, তার দল বিএনপি তাকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে পাঠিয়েছে। তিনি সবসময় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন উল্লেখ করে বলেন, মানুষের খেদমত করাই তার রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি নিজেকে মানুষের সেবক হিসেবে উল্লেখ করে সকলের দোয়া কামনা করেন। নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, মনির হোসেন খান, আবুল কাউসার আশা, সদস্য মাসুদ রানা, আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেনসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ এবং বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আমি আপনাদের সেবক, খেদমত করতেই এসেছি: আবুল কালাম

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, তিনি এলাকার মানুষের কাছে বহুল পরিচিত এবং এর আগেও তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। নিজের কর্মগুণের কারণেই তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন বলে বিশ্বাস করেন। রোববার (১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা শেষে এসব কথা বলেন তিনি। আবুল কালাম বলেন, তার দল বিএনপি তাকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে পাঠিয়েছে। তিনি সবসময় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন উল্লেখ করে বলেন, মানুষের খেদমত করাই তার রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি নিজেকে মানুষের সেবক হিসেবে উল্লেখ করে সকলের দোয়া কামনা করেন। নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, মনির হোসেন খান, আবুল কাউসার আশা, সদস্য মাসুদ রানা, আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেনসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ এবং বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ