বি পি নিউজ ২৪

শোষণ ও দখলদার রাজনীতির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে মাথাল মার্কার গণজাগরণ

শোষণ, দুর্নীতি ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে গণমানুষের জাগরণ সৃষ্টি করতে সিদ্ধিরগঞ্জে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী অঞ্জন দাস। শনিবার (৩১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে বৌ বাজার হয়ে আটি ওয়াপদা কলোনি পর্যন্ত দীর্ঘ পথজুড়ে এ নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমজীবী মানুষ, দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দাসহ বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণসংযোগকালে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস বলেন, নারায়ণগঞ্জ আজ দখলদার, চাঁদাবাজ ও লুটেরা রাজনীতির জিম্মায় বন্দী। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার যে রাজনীতি চলছে, তার বিরুদ্ধে মাথাল মার্কা আজ প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। তিনি বলেন, এই নির্বাচন কেবল একজন সংসদ সদস্য নির্বাচনের বিষয় নয় এটি শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে গণমানুষের সংগ্রাম। গার্মেন্ট শ্রমিক, খেটে খাওয়া মানুষ, নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংসদে একটি আপসহীন কণ্ঠ প্রয়োজন, আর সেই কণ্ঠকে শক্তিশালী করতেই মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানির তীব্র সমস্যা, জলাবদ্ধতা এবং সার্বিক নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন ও প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো সাধারণ মানুষের এসব সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। এ সময় অনেকেই বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মাথাল মার্কায় ভোট দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অঞ্জন দাস বলেন, এই লড়াই কোনো ব্যক্তির নয় এই লড়াই সাধারণ মানুষের। ভয় নয়, ভোটই হবে পরিবর্তনের হাতিয়ার। জনগণ ঐক্যবদ্ধ হলে শোষণ ও দুর্নীতির রাজনীতির পরাজয় নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

শোষণ ও দখলদার রাজনীতির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে মাথাল মার্কার গণজাগরণ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ