বি পি নিউজ ২৪

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ভাড়া বাসা থেকে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি মাদক ফেলে পালিয়ে যায়। র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া একটি বাসায় তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় র‍্যাব। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ভাড়া বাসা থেকে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি মাদক ফেলে পালিয়ে যায়। র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া একটি বাসায় তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় র‍্যাব। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ