বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ-০৪: জয়ের লক্ষ্যে গণসংযোগে ব্যস্ত আলামিন, মাঠে নেমেছে ছাত্রশক্তি

[caption id="attachment_17786" align="alignleft" width="2560"] নারায়ণগঞ্জ-০৪: জয়ের লক্ষ্যে গণসংযোগে ব্যস্ত আলামিন, মাঠে নেমেছে ছাত্রশক্তি[/caption]

প্রতিবেদন:কাউছার মাহবুব, নারায়ণগঞ্জ | ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ-০৪ আসন। এই আসনে ১০ দলীয় জোটের সমর্থনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। বিশেষ করে ফতুল্লা ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় তার সরব উপস্থিতি ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

অ্যাডভোকেট আলামিনের নির্বাচনী বৈতরণী পার করতে জোটবদ্ধভাবে মাঠে নেমেছে শরিক দলগুলো। এনসিপির পাশাপাশি জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতাকর্মীরা নিয়মিত গণসংযোগ ও মিছিল করছেন। তারা দলবেঁধে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জোটের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। নেতাকর্মীদের এই ঐক্যবদ্ধ প্রচারণা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

আলোচনায় আছে ‘জাতীয় ছাত্রশক্তি’র ভূমিকাও,নির্বাচনী মাঠের অন্যতম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির নেতাকর্মীরা প্রতিদিন নামছে নির্বাচনী প্রচারণায়। গত ৩রা জানুয়ারি ঘোষিত ৫২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃত্বে তারা ভোটারদের মন জয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এই কমিটিতে মাহফুজ খানকে আহ্বায়ক এবং সারফারাজ হক সজিবকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন:সিনিয়র যুগ্ম আহ্বায়ক:সারোয়ার হোসেন,সিনিয়র যুগ্ম সদস্য সচিব: সিয়াম রেজা,মুখ্য সংগঠক: নাজমুল ইসলাম। নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিনের প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে। বিশেষ করে ছাত্রশক্তির তরুণ কর্মীদের উদ্যমী প্রচারণা সাধারণ মানুষের নজর কাড়ছে। দলীয় সূত্র বলছে, জোটের সংহতি এবং তরুণদের সক্রিয়তা বজায় থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-০৪ আসনে চমক দেখাতে পারেন আব্দুল্লাহ আলামিন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ-০৪: জয়ের লক্ষ্যে গণসংযোগে ব্যস্ত আলামিন, মাঠে নেমেছে ছাত্রশক্তি

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ