বি পি নিউজ ২৪

বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবিএম সিরাজুল মামুনের দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপি সহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। ২৮ জানুয়ারি-২০২৬, বুধবার সকাল এগারোটায় বন্দর বাসস্ট্যান্ড থেকে শুরু করে চৌধুরীবাড়ী, কুশিয়ারা, তিনগাও সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। এসময় কয়েকটি পথসভায় সিরাজুল মামুন বক্তব্য প্রদান করেন।   এসময় সিরাজুল মামুনের সাথে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা সভাপতি মাওলানা খুরশিদ আলম ফারুকী, রেজাউল করীম রাজা, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ সহ বন্দর ইউনিয়নের ১০ দলের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবিএম সিরাজুল মামুনের দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপি সহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। ২৮ জানুয়ারি-২০২৬, বুধবার সকাল এগারোটায় বন্দর বাসস্ট্যান্ড থেকে শুরু করে চৌধুরীবাড়ী, কুশিয়ারা, তিনগাও সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। এসময় কয়েকটি পথসভায় সিরাজুল মামুন বক্তব্য প্রদান করেন।   এসময় সিরাজুল মামুনের সাথে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা সভাপতি মাওলানা খুরশিদ আলম ফারুকী, রেজাউল করীম রাজা, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ সহ বন্দর ইউনিয়নের ১০ দলের নেতৃবৃন্দ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ