বি পি নিউজ ২৪

ফতুল্লার পঞ্চবটীতে সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপনের দায়ে দুই প্রার্থী আল আমিন ও শাহ্ আলমকে জরিমানা

ফতুল্লার পঞ্চবটী মোড়ে সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপনের ঘটনায় এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমের দুই প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির শাপলা কলি প্রতীকের এবং স্বতন্ত্র প্রার্থীর হরিণ প্রতীকের প্রতিনিধিরা সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপন করলে এ জরিমানা করা হয়। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ার পর মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় প্রার্থীর প্রতিনিধিকে পৃথকভাবে ২ হাজার টাকা করে, মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৩(ঘ) ধারা লঙ্ঘনের কারণে বিধিমালার ২৭ ধারা অনুযায়ী আরোপিত জরিমানা। তিনি আরও জানান, প্রার্থীদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে নির্বাচনী ক্যাম্প সরিয়ে নেন এবং ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ফতুল্লার পঞ্চবটীতে সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপনের দায়ে দুই প্রার্থী আল আমিন ও শাহ্ আলমকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image
ফতুল্লার পঞ্চবটী মোড়ে সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপনের ঘটনায় এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমের দুই প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির শাপলা কলি প্রতীকের এবং স্বতন্ত্র প্রার্থীর হরিণ প্রতীকের প্রতিনিধিরা সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপন করলে এ জরিমানা করা হয়। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ার পর মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় প্রার্থীর প্রতিনিধিকে পৃথকভাবে ২ হাজার টাকা করে, মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৩(ঘ) ধারা লঙ্ঘনের কারণে বিধিমালার ২৭ ধারা অনুযায়ী আরোপিত জরিমানা। তিনি আরও জানান, প্রার্থীদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে নির্বাচনী ক্যাম্প সরিয়ে নেন এবং ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ