বি পি নিউজ ২৪

গলাচিপায় ট্রেনে কাটা পড়ে হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বিপ্লব কুমার রায় (৫৪) নামে এক হোসিয়ারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত একটি কমিউটার ট্রেন গলাচিপা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব কুমার রায় নগরীর নিতাইগঞ্জ বংশাল রোড এলাকার বাসিন্দা। তিনি বিধু ভূষণ রায়ের ছেলে এবং পেশায় একজন হোসিয়ারি ব্যবসায়ী ছিলেন। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, অসাবধানতাবশত ট্রেন চলাচলের সময় বিপ্লব কুমার রায় লাইনের ওপর পড়ে যান। এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

গলাচিপায় ট্রেনে কাটা পড়ে হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বিপ্লব কুমার রায় (৫৪) নামে এক হোসিয়ারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত একটি কমিউটার ট্রেন গলাচিপা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব কুমার রায় নগরীর নিতাইগঞ্জ বংশাল রোড এলাকার বাসিন্দা। তিনি বিধু ভূষণ রায়ের ছেলে এবং পেশায় একজন হোসিয়ারি ব্যবসায়ী ছিলেন। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, অসাবধানতাবশত ট্রেন চলাচলের সময় বিপ্লব কুমার রায় লাইনের ওপর পড়ে যান। এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ