বি পি নিউজ ২৪

এটিএম কামালের মায়ের মৃ'ত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

মুক্তিযুদ্ধের সংগঠক, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামালের মাতা শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   সোমবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে শাহানা খানম চৌধুরী গভীরভাবে বিশ্বাসী ছিলেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করেছেন।   মির্জা ফখরুল আরও বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। একই সঙ্গে একজন আদর্শ শিক্ষক হিসেবেও সমাজে তিনি সুপরিচিত ছিলেন।   বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, যেন আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাত নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এটিএম কামালের মায়ের মৃ'ত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image
মুক্তিযুদ্ধের সংগঠক, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামালের মাতা শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   সোমবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে শাহানা খানম চৌধুরী গভীরভাবে বিশ্বাসী ছিলেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করেছেন।   মির্জা ফখরুল আরও বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। একই সঙ্গে একজন আদর্শ শিক্ষক হিসেবেও সমাজে তিনি সুপরিচিত ছিলেন।   বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, যেন আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাত নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ