বি পি নিউজ ২৪

দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ কার্যালয়ে স'ন্ত্রাসী হা'মলা, সাংবাদিকসহ তিনজন আ'হত, ভা'ঙচুর

দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা ও সাংবাদিকদের ওপর মারধরের ঘটনা ঘটেছে।   অদ্য রোববার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন গ্রীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ কার্যালয়ের পাশে এএম ডিজিটাল সাইন প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, এএম ডিজিটাল সাইনের মালিক মোঃ মামুন মোল্লার সঙ্গে পাশের একটি দোকানের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে (1) জহির, তার ছোট ভাই (2) জুম্মান ও (3) ভাতিজা (নাম পরিচয় অজ্ঞাত) এর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মামুন মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।   এ ঘটনা দেখে দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ এর সহ সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে ঐ সময় অভিযুক্তরা আরও ১০–১৫ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে পত্রিকা অফিসে ঢুকে হামলা চালায়।   হামলায় সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও অফিসের ক্রসপন্ডেন্ট দীপ্ত দাস গুরুতর আহত হন। একপর্যায়ে জাহিদ লাথি মারলে ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসের মুখে গুরুতর আঘাত লাগে এবং তার চারটি দাঁত ভেঙে পড়ে যায়।   এ সময় সন্ত্রাসীরা অফিসের কাচ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।   পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসকে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, পত্রিকা অফিসে হামলা সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ কার্যালয়ে স'ন্ত্রাসী হা'মলা, সাংবাদিকসহ তিনজন আ'হত, ভা'ঙচুর

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image
দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা ও সাংবাদিকদের ওপর মারধরের ঘটনা ঘটেছে।   অদ্য রোববার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন গ্রীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ কার্যালয়ের পাশে এএম ডিজিটাল সাইন প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, এএম ডিজিটাল সাইনের মালিক মোঃ মামুন মোল্লার সঙ্গে পাশের একটি দোকানের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে (1) জহির, তার ছোট ভাই (2) জুম্মান ও (3) ভাতিজা (নাম পরিচয় অজ্ঞাত) এর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মামুন মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।   এ ঘটনা দেখে দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ এর সহ সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে ঐ সময় অভিযুক্তরা আরও ১০–১৫ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে পত্রিকা অফিসে ঢুকে হামলা চালায়।   হামলায় সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও অফিসের ক্রসপন্ডেন্ট দীপ্ত দাস গুরুতর আহত হন। একপর্যায়ে জাহিদ লাথি মারলে ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসের মুখে গুরুতর আঘাত লাগে এবং তার চারটি দাঁত ভেঙে পড়ে যায়।   এ সময় সন্ত্রাসীরা অফিসের কাচ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।   পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসকে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, পত্রিকা অফিসে হামলা সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ