বি পি নিউজ ২৪

ঈদের দিনে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেশজুড়ে বৈরী আবহাওয়ার সতর্কতা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের আবহাওয়ায় অস্থিরতার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া বিশ্লেষকরা। কালবৈশাখী মৌসুম চলায় ঈদের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের আগের দিন (২০ মার্চ) দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দেশের কিছু স্থানে হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরের পর পরিস্থিতি বদলাতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, চট্টগ্রাম ও বরিশালের কিছু অংশে কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঈদের দিন (২১ মার্চ) ঈদের আগের রাতেই উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। এর প্রভাবে সকালে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে সারাদেশে বিস্তৃত হতে পারে। বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত আরও এক দফা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে দিনজুড়েই আবহাওয়া বৈরী থাকতে পারে। এদিকে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় ঈদের নামাজের সময়ও বৃষ্টি বা ঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঈদের পরের দিন (২২ মার্চ) রাতের শেষ ভাগ বা ভোরে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে। তবে দিনের বেলায় দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসবে, বিচ্ছিন্ন ১-২টি স্থান ছাড়া তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সার্বিকভাবে, এই তিন দিনের মধ্যে বিশেষ করে ঈদের দিনই আবহাওয়ার অবস্থা সবচেয়ে বেশি অস্থির থাকতে পারে এবং একাধিক দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। সতর্কতা আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তনশীল হওয়ায় সময়, স্থান ও তীব্রতায় ভিন্নতা আসতে পারে। তাই সর্বশেষ আপডেট অনুসরণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ঈদের দিনে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেশজুড়ে বৈরী আবহাওয়ার সতর্কতা

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ