বি পি নিউজ ২৪

শ্বশুর বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির নেতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের পেছনে দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা ছিল। তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী পরিবেশ ও ব্যক্তিগত বিবেচনায় তিনি এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত; এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি বিরূপ মনোভাব নেই বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় উন্মুক্ত থাকে। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে তিনি তার অবস্থান থেকে কাজ করে যাবেন। আহমেদুর রহমান তনু জানান, অতীতের মতো আগামী দিনেও জনগণের পাশে থাকার অঙ্গীকার রয়েছে তার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে গেলেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। তিনি আশাবাদ ব্যক্ত করেন—আগামী দিনগুলো হবে ইনশাআল্লাহ আরও ভালো।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

শ্বশুর বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির নেতা

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের পেছনে দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা ছিল। তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী পরিবেশ ও ব্যক্তিগত বিবেচনায় তিনি এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত; এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি বিরূপ মনোভাব নেই বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় উন্মুক্ত থাকে। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে তিনি তার অবস্থান থেকে কাজ করে যাবেন। আহমেদুর রহমান তনু জানান, অতীতের মতো আগামী দিনেও জনগণের পাশে থাকার অঙ্গীকার রয়েছে তার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে গেলেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। তিনি আশাবাদ ব্যক্ত করেন—আগামী দিনগুলো হবে ইনশাআল্লাহ আরও ভালো।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ