এ দিকে মীর রাশেদের দুর্নীতি খতিয়ে দেখতে সোনালী লাইফের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে।
যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন মীর রাশেদ বিন আমান। উল্টো তিনি অভিযোগ করছেন কোম্পানির চেয়ারম্যান’সহ বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে। বিষয়গুলো বিস্তারিত জানতে তাকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য যে, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস কোম্পানির পক্ষ থেকে নিয়োগ করা তৃতীয় পক্ষের তদন্ত এবং রাশেদের অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। গত ১৮ জানুয়ারি পরিচালনা পর্ষদ সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন।
দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়ে মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, ‘স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানের সততা ও সুনাম অক্ষুণ্ন রাখার লক্ষ্যে আমি পদত্যাগ করেছি। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিরীক্ষা কার্যক্রম নিবির্ঘ্ন করার পাশাপাশি তদন্ত চলাকালীন কোনো প্রভাব বিস্তার না করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য আমি নিষ্ঠার সাথে কাজ করেছি।’ 
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৪

আপনার মতামত লিখুন