নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজ নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
অভিযুক্ত সিরাজের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত ব্যক্তি এর আগেও একাধিক ধর্ষণ মামলার আসামি ছিলেন এবং পূর্বে দীর্ঘদিন কারাভোগ করেছেন বলে তারা শুনেছেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন