প্রধানমন্ত্রীর জনসভায় আজমেরী ওসমানের নির্দেশে মনির ও অলিদের নেতৃত্বে শোডাউন
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আজমেরী ওসমান এর নির্দেশে মনির ও অলিদ এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগ দান।
প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নগরীতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন নেতাকর্মীরা। যুব সমাজ এর অহংকার আলহাজ্ব আজমেরী ওসমান এর পক্ষে এক বিশাল মিছিল নিয়ে হাজির হয়েছেন মনির ও অলিদ এর নেতৃত্বে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় নগরীর চাষাঢ়ায় আসে মিছিলটি। সেখান থেকে একেএম শামসুজ্জোহা ত্রীড়া কমপ্লেক্সের দিকে রওনা দেয় মিছিলটি। ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম’, ‘নারায়ণগঞ্জের মাটি, শেখ হাসিনার ঘাটি’ স্লোগানে পায়ে হেটে কয়েকশো নেতাকর্মী নিয়ে জনসভায় যোগ দিচ্ছেন মনির, অলিদ।
উল্লেখ্য, ফতুল্লার একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত জনসভায় দুপুর আড়াইটায় দেশ বাসীর জন্য ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হবে তার শেষ জনসভা। এতে বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা-মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন।
এই সময় উপস্থিত ছিলেন রাজিব, খোকন, নাফিজ, সায়মন, মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন