নারায়ণগঞ্জ-৪ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন শফিকুল ইসলাম
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৩
সংসদীয় আসন ২০৭, নারায়ণগঞ্জ ৪ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।
শনিবার(২৫ নভেম্বর) কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় কার্যালয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
বর্তমানে নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি হিসেবে আছেন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও ৩ বারের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন