বি পি নিউজ ২৪

কুড়িগ্রামে চোরাকারবারি কে ধরতে বারোমাসি নদীতে ঝাঁপ, প্রান হারালেন এক বিজিপি সদস্য

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নয়ের পশ্চিম বালাতাড়ীর সীমান্তে চোরাকারবারিদের ধরতে বারোমাসি নদীতে ঝাপ দিয়ে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টহলরত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) সন্ধা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বারোমাসিয়া নদীতে( ধরলা নদী) এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩১)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। আরো জানা যায়,তার ঘরে আট মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। স্থানীয়রা জানান, টহলরত তিনজন বিজিবির সদস্য অজ্ঞাত এক চোরাকারবারিকে ধাওয়া করে। অবস্থা খারাপ দেখে ওই চোরাকারবারি মালামালসহ নদীতে ঝাঁপ দেয়। চোরাকারবারিকে ধরার জন্য সৈনিক মাহবুব ও সৈনিক মিজানুর নদীতে ঝাঁপিয়ে পড়েন। নদী সাঁতরিয়ে তারা দুজনই অপর কিনারায় হাঁটু পানিতে উঠার সঙ্গে সঙ্গে মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহযোগী সৈনিক মিজানুর তাকে ধরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসেন।এবং আশেপাশের লোকজনের সাহায্যে অটোভ্যানে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এবং তিনি জানান,এ ঘটনায় ১৫ বিজিবি সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং শোক জ্ঞাপন করছি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

কুড়িগ্রামে চোরাকারবারি কে ধরতে বারোমাসি নদীতে ঝাঁপ, প্রান হারালেন এক বিজিপি সদস্য

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৩

featured Image
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নয়ের পশ্চিম বালাতাড়ীর সীমান্তে চোরাকারবারিদের ধরতে বারোমাসি নদীতে ঝাপ দিয়ে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টহলরত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) সন্ধা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বারোমাসিয়া নদীতে( ধরলা নদী) এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩১)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। আরো জানা যায়,তার ঘরে আট মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। স্থানীয়রা জানান, টহলরত তিনজন বিজিবির সদস্য অজ্ঞাত এক চোরাকারবারিকে ধাওয়া করে। অবস্থা খারাপ দেখে ওই চোরাকারবারি মালামালসহ নদীতে ঝাঁপ দেয়। চোরাকারবারিকে ধরার জন্য সৈনিক মাহবুব ও সৈনিক মিজানুর নদীতে ঝাঁপিয়ে পড়েন। নদী সাঁতরিয়ে তারা দুজনই অপর কিনারায় হাঁটু পানিতে উঠার সঙ্গে সঙ্গে মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহযোগী সৈনিক মিজানুর তাকে ধরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসেন।এবং আশেপাশের লোকজনের সাহায্যে অটোভ্যানে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এবং তিনি জানান,এ ঘটনায় ১৫ বিজিবি সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং শোক জ্ঞাপন করছি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ