বি পি নিউজ ২৪

আমাদের সেবা যদি সুন্দর ও সুশৃঙ্খলভাবে হয় তাহলে এটিই এবাদত - সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​   স্টাফ রিপোর্টাঃ ​পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়ার ব্লু পিয়ার রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান। তিনি বলেন, "রমজান হলো ত্যাগের মাস। আমরা পেশাগতভাবে মানুষকে সেবা দিয়ে যাই, কিন্তু এই সেবা যদি আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রদান করা হয়, তবে আমাদের সওয়াব আরও বেশি হবে।" তিনি এনডিএফ-এর মানবিক কার্যক্রমের প্রশংসা করে সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।   ​বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মো. আব্দুল জব্বার বলেন, "পবিত্র কোরআনে তাকওয়ার নীতি অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা যেভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। চিকিৎসকরা যদি নিজস্ব উদ্যোগে সেবা প্রদান করেন, তবে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবে।"   ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।   ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আলী আশরাফ খান। তিনি রোজার গুরুত্ব তুলে ধরে বলেন, "আল্লাহ তাআলা ঘোষণা করেছেন—রোজা কেবল আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব।" সভাপতির বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।   ​শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. হাসান বান্না, নারায়ণগঞ্জ যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আবেদীন বাবলু, জুলাই যোদ্ধা মুসা, ৩০০ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আমিরুল মুলক এবং জুলাই শহীদ আদিলের পিতা আবুল কালাম।   ​এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. জহিরুল ইসলাম, ডা. জাহাঙ্গীর রহমান এবং প্রচার সম্পাদক ডা. আরশাদ। হাফেজ ডা. নাজমুল হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনডিএফ নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মালেক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আমাদের সেবা যদি সুন্দর ও সুশৃঙ্খলভাবে হয় তাহলে এটিই এবাদত - সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ