বি পি নিউজ ২৪

তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় রতনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় রতনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত‌া‌রেক রহমানকে নি‌য়ে আওয়ামী নেতা মন্নাফীর কটুক্তিমুলক বক্তব‌্য প্রদা‌নের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদ‌লের সহ-সভাপতি শাহাজাদা আলম রতনের নেতৃ‌ত্বে বি‌ক্ষে‌াভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হয়। ১৮ জুলাই সোমবার বিকাল ৫ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পুর্ব ঘোষিত কর্মসূচির আওতায় এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা সুজন, রনি, বাবু ছাড়াও প্রায় কয়েকশো নেতাকর্মী অংশগ্রহণ করে। এসময় তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে আওয়ামীলীগ নেতা মন্নাফী এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিল চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চলাচলে কিছুটা ধীর গতি লক্ষ্য করা যায়। মিছিল শেষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাজাদা আলম রতন সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি নিয়ে কোনো রকম কটুক্তি জাতীয়তাবাদী ছাত্রদল বরদাশত করবে না। কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল করা হলো, ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। এলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা শাখার সকল ইউনিটকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় রতনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২২

featured Image
তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় রতনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত‌া‌রেক রহমানকে নি‌য়ে আওয়ামী নেতা মন্নাফীর কটুক্তিমুলক বক্তব‌্য প্রদা‌নের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদ‌লের সহ-সভাপতি শাহাজাদা আলম রতনের নেতৃ‌ত্বে বি‌ক্ষে‌াভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হয়। ১৮ জুলাই সোমবার বিকাল ৫ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পুর্ব ঘোষিত কর্মসূচির আওতায় এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা সুজন, রনি, বাবু ছাড়াও প্রায় কয়েকশো নেতাকর্মী অংশগ্রহণ করে। এসময় তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে আওয়ামীলীগ নেতা মন্নাফী এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিল চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চলাচলে কিছুটা ধীর গতি লক্ষ্য করা যায়। মিছিল শেষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাজাদা আলম রতন সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি নিয়ে কোনো রকম কটুক্তি জাতীয়তাবাদী ছাত্রদল বরদাশত করবে না। কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল করা হলো, ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। এলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা শাখার সকল ইউনিটকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ