বি পি নিউজ ২৪

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

স্টাফ রিপোর্টারঃ​ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে নারায়ণগঞ্জের মাইক্রোবাস ও ট্যাক্সি পরিবহন শ্রমিকদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন। তিনি তার বক্তব্যে বলেন ​"শ্রমজীবী মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে শ্রমিকরা তাদের মানবিক মর্যাদা ও নায্য পাওনা নিশ্চিতভাবে লাভ করবে।"   ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন মুন্না।   ​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ পূর্ব থানার সভাপতি মোঃ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ​হাজ্বী শেখ মোঃ কফিল উদ্দিন,​মোঃ জসিম উদ্দিন,মোঃ রুহুল আমিন,মোঃ আনিস   ​এছাড়াও স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ পরিবহন শ্রমিকরা ইফতার মাহফিলে অংশ নেন।   ​ইফতারের আগে উপস্থিত সকলে দেশ, জাতি ও বিশেষ করে শ্রমজীবী মানুষের কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। বক্তারা পরিবহন শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টারঃ​ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে নারায়ণগঞ্জের মাইক্রোবাস ও ট্যাক্সি পরিবহন শ্রমিকদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন। তিনি তার বক্তব্যে বলেন ​"শ্রমজীবী মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে শ্রমিকরা তাদের মানবিক মর্যাদা ও নায্য পাওনা নিশ্চিতভাবে লাভ করবে।"   ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন মুন্না।   ​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ পূর্ব থানার সভাপতি মোঃ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ​হাজ্বী শেখ মোঃ কফিল উদ্দিন,​মোঃ জসিম উদ্দিন,মোঃ রুহুল আমিন,মোঃ আনিস   ​এছাড়াও স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ পরিবহন শ্রমিকরা ইফতার মাহফিলে অংশ নেন।   ​ইফতারের আগে উপস্থিত সকলে দেশ, জাতি ও বিশেষ করে শ্রমজীবী মানুষের কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। বক্তারা পরিবহন শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ