বি পি নিউজ ২৪

জুলাই সনদ' নিয়ে কোনো আপস করা হবে না — মাওলানা আবদুল জব্বার

​স্টাফ রিপোর্টঃ নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট এবং জুলাই সনদের বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।   ​মঙ্গলবার (১০ মার্চ) বিকালে শহরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।   ​বক্তব্যের শুরুতে শুভেচ্ছা জানিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, "আমরা মনে করেছিলাম ৫ আগস্টের (ছাত্র-জনতার অভ্যুত্থান) পর দেশটি ঠিক হয়ে যাবে। কিন্তু সাম্প্রতিক ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা দেখেছেন—মানুষ আমাদের অকুন্ঠ সমর্থন ও ভোট দিয়েছে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইনি।" ভোটাধিকার ও জনমতের সঠিক প্রতিফলন না ঘটায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।   ​জাতীয় রাজনীতিতে ত্যাগের মানসিকতা থাকলেও জুলাই বিপ্লবের চেতনা ও 'জুলাই সনদ' নিয়ে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন,​"সবকিছু স্যাক্রিফাইস করলেও জুলাই সনদের ব্যাপারে আমরা সকলে সর্বোচ্চ কাজ করে যাবো। এই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।"   ​নারায়ণগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে তিনি গঠনমূলক পরামর্শ দিয়ে বলেন, "আপনারা সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করুন। জনকল্যাণমূলক কাজে আমাদের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহায়তা করা হবে।"   ​নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা এনসিপি সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল-আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নিরব রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ​সিরাজুল মামুন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরী সমন্বয়ক ​তারিকুল সুজন, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি ​মাসুম বিল্লাহ, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ​রাহুল আপসান,নারায়ণগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ​আফজাল হোসেন পন্টি সহ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারাও উপস্থিত ছিলেন।   সভাপতির বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল-আমিন একটি সন্ত্রাস, ভূমিদস্যুতা ও চাঁদাবাজমুক্ত ‘সমৃদ্ধ নারায়ণগঞ্জ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জুলাই সনদ' নিয়ে কোনো আপস করা হবে না — মাওলানা আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ