বি পি নিউজ ২৪

বাংলাভবনে এমপি আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাভবন পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের শহিদ পরিবার এবং গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। ইফতার মাহফিলে ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, আইনজীবী, বিশিষ্ট সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদ, নারী সংগঠক এবং তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, সমৃদ্ধ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বাংলাভবনে এমপি আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাভবন পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের শহিদ পরিবার এবং গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। ইফতার মাহফিলে ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, আইনজীবী, বিশিষ্ট সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদ, নারী সংগঠক এবং তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, সমৃদ্ধ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ