বি পি নিউজ ২৪

একযোগে এনসিপির ৮৭ নেতাকর্মীর পদত্যাগ

একযোগে এনসিপির ৮৭ নেতাকর্মীর পদত্যাগ
দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে আদর্শিক অবস্থান মিলছে না এমন অভিযোগ তুলে রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের ঘোষণা দেন। পরে তাদের পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়। পদত্যাগকারী নেতাকর্মীরা জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেওয়ায় দলটি তার স্বকীয়তা ও আদর্শিক অবস্থান থেকে সরে গেছে বলে তারা মনে করছেন। এ কারণে তারা সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জুরাছড়ি উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি ৮৭ সদস্যের এই উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে অসিম চাকমা জানিয়েছেন, তিনি এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ এবং জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ দলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মাধ্যমে পদত্যাগের খবর পাওয়া গেছে। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যে কমিটি অনুমোদন দেয়, সেই কমিটির কাছেই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিতে হয়। তারা নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

একযোগে এনসিপির ৮৭ নেতাকর্মীর পদত্যাগ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ